খেলা

সময়ে পরিবর্তন আনছে IPL, জানুন IPL-র আরও আপডেটস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২০ সংস্করণের এখনও কয়েক মাস বাকি। সবেমাত্র নিলাম হয়েছে এবং লীগের জন্য মঞ্চ তৈরি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন সময়ে ভারতীয় পরিবারের একটি নিত্য অংশ হয়ে উঠেছে আইপিএল। ২০২০ সংস্করণের তারিখ প্রকাশিত হয়েছে কয়েক দিন আগে। ২৯ শে মার্চ থেকে পরবর্তী সংস্করণ শুরু হচ্ছে এবং মুম্বইয়ে ২৪ শে মে ফাইনাল অনুষ্ঠিত হবে, কারণ মুম্বই ইন্ডিয়ান্স পূর্বতন চ্যাম্পিয়ন।

এই সংস্করণে অনেকগুলি পরিবর্তন হতে চলেছে। প্রথমত এই মরসুমের কোনো একটি দিনে দুটি ম্যাচ থাকবেনা। একদিনে দুটো ম্যাচ হলে ব্রডকাস্টারদের যেমন সমস্যা হয় তেমনি ফ্র্যাঞ্চাইজিগুলিকেও বিকেলের খেলাতে স্টেডিয়ামে দর্শক ভরাতে সমস্যা হয়। দর্শকরাও বিকেলের খেলাগুলি বাদ দিয়ে একটিতে মনোনিবেশ করে থাকেন কারন ঐ একই দিনে আরোও একটি খেলা থাকে রাত্রিতে।

আরও পড়ুন : বছরের শুরুতেই ভাঙল রোহিতের রেকর্ড, ভাঙলেন এই ভারতীয় তারকা

দ্বিতীয়ত টুর্নামেন্টের দিন সংখ্যা ৪৫ থেকে বেড়ে ৫৭ হচ্ছে। যেহেতু এবার একদিনের দুটি ম্যাচ থাকছে না তাই আইপিএলের সময়সীমা প্রলম্বিত হচ্ছে। মরশুমের শুরু ও ফাইনাল ম্যাচের দিন ও স্থান ঠিক হলেও সংস্করণের পুরো তালিকা এখনও প্রস্তুত হয়নি।

তৃতীয়ত এই সংস্করণে ম্যাচগুলো রাত্রি ৮ টার পরিবর্তে সন্ধ্যে ৭:৩০ এ শুরু করার ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে। কারণ মেট্রো শহরগুলোতে প্রচুর ট্রাফিক সমস্যা হয় এবং পুরো পরিবারের সাথে ম্যাচ দেখতে আসা দর্শকদের বাড়ি ফিরতে সমস্যায় পড়েন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026