নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০: ‘আমরা উন্নয়ন চাই, বিজেপি বিভেদ চায়’: দিল্লির মুখ্যমন্ত্রী

প্রথম পূর্ণ মেয়াদের সরকার চালানোর পর শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনগণের ক্ষমতার উপর দৃঢ় মনোনিবেশ করেন তারা। আবারও দিল্লির ক্ষমতায় ফিরে এলে সাধারণ মানুষকে পরিচ্ছন্ন দিল্লি, জল এবং দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়ার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে আম আদমি পার্টি (আপ), একটি সাক্ষাৎকারে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ‘নির্যাতন ও হিংসার’ রাজনীতির উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। কেজরিওয়াল বলেন যে, নির্বাচনের আগে তিনি শাসন ও নাগরিক বিষয় নিয়ে বক্তব্য রাখতে চেয়েছিলেন।

কিন্তু তখন বিজেপি কেবল শাহিনবাগে ‘হিন্দু বনাম মুসলিম’ এবং সেখানে নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভের বিষয়ে কথা বলছিল। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরী করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। ‘আমি বলি আরও স্কুল করা যাক; তারা শাহীনবাগের প্রসঙ্গ টেনে আনে। আমি বলি, আরও বেশি হাসপাতাল তৈরি করা যাক; তারা শাহীনবাগের প্রসঙ্গ টেনে আনে।

আরও পড়ুন : ডিটেনশন ক্যাম্প ছাড়া সব বিক্রি করে দেবে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

আমি নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সম্পর্কে কথা বলি; তারা শাহীনবাগ নিয়ে কথা বলে। দিল্লিতে যেন আর কোনও ইস্যু নেই?’ আক্ষেপের সুরে বলেন কেজরিওয়াল। কেজরিওয়াল আরও বলেন, ‘কেন তারা এই প্রতিবাদ শেষ করছে না – অমিত শাহের মতো কোনও স্বরাষ্ট্রমন্ত্রী কি সমাধানের রাস্তা বের করতে পারবেন না? আসলে তারা ভোটারদের মেরুকরণ করার চেষ্টা করছে। ১১ ই ফেব্রুয়ারি এটি পরিষ্কার হয়ে যাবে যে দিল্লিতে মেরুকরণ কাজ করেছিল কি না।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026