হ্যামিল্টনে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ড তাদের অন্যতম সেরা খেলোয়াড় কেন উইলিয়ামসনকে ছাড়াই ভারতকে ৪ উইকেটে পর্যদুস্ত করে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে। ম্যাচের শেষে বিরাট কোহলি জানিয়েছেন “আজ নিউজিল্যান্ড দারুন খেলেছে। আমরা বোলিং শুরু করার পর ভেবেছিলাম ৩৪৮ রান যথেষ্ট। আমার মনে হয় টম লাথাম এর ইনিংসটি দুটি দলের মধ্যে তফাৎ করে দিয়েছে। মাঝের ওভার গুলিতে টেলর এবং লাথাম দুর্দান্ত খেলেছেন।”
প্রথম ম্যাচে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়ালের। এই প্রসঙ্গে কোহলি বলেছেন, “নতুন দুই ওপেনার আমাদের ভালো শুরু উপহার দিয়েছে, আশা করি পরবর্তী ম্যাচেও তারা এই ধারা বজায় রাখবে।
আরও পড়ুন : প্রথম ম্যাচে হারের পর জরিমানা দিতে হল ভারতীয় অধিনায়ককে
আজকেও আমরা একটা ক্যাচ ফেলেছি, আমাদের ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। শ্রেয়স অনবদ্য শতরান করেছে এবং রাহুলও দুর্দান্ত ব্যাটিং করেছে। দিনের শেষে নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে তাই তারা ম্যাচটিতে জয়লাভ করেছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…