নতুন অবতারে দেখা গেলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এবার ফুচকা বেচতে দেখা গেলো প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। বিশ্বকাপের পর থেকেই দল থেকে অনেক দূরে ধোনি। এই মুহুর্তে পরিবার, বন্ধুদের সাথে রয়েছেন মালদ্বীপে। সেখানেই তাকে ফুচকা বেচতে দেখা গেলো। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংকে ফুচকা দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সেটি। মালদ্বীপে কোনো এক অনুষ্ঠানে মজার ছলেই ফুচকা পরিবেশন করছিলেন মহেন্দ্র সিং ধোনি। উল্টোদিকে দাঁড়িয়ে তার একসময়ের সতীর্থ আরপি সিং। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সেটি। ধোনি ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারকে ফুচকা বিক্রি করতে দেখে যথেষ্টই অবাক হয়েছেন সেকথা বলাই যায়।
আরও পড়ুন : প্রথম ম্যাচে হারের পর জরিমানা দিতে হল ভারতীয় অধিনায়ককে
বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ধোনি। বিশ্বকাপের পর কখনো তাঁকে সেনার দায়িত্ব সামলাতে, কখনো মেয়ে জিভা’র সাথে বরফে খেলতে দেখা গেছে। সম্প্রতি বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তারপরই গুজব ওঠে ধোনিকে হয়তো আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবেনা। কিন্তু এখনো পর্যন্ত তিনি নিজে কিছুই বলেননি। তিনি এখন সম্পূর্ণ ছুটির মেজাজে মালদ্বীপে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…