পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন যে, এই সরকার সমস্ত কিছু বিক্রি করে দেবে, পড়ে থাকবে শুধু ডিটেনশন ক্যাম্প। ‘বিজেপি দিল্লির নির্বাচনে হেরে যাবে। তারা একে একে সব রাজ্যগুলি হারাচ্ছে, তবু তারা নির্লজ্জ। তারা সবকিছু বিক্রি করবে, পড়ে থাকবে শুধু ডিটেনশন ক্যাম্প।’ নদীয়ায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীসভায় একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও যোগ করেন, ‘তারা এয়ার ইন্ডিয়া, এলআইসিকে বেসরকারীকরণ করছে। এমনকি ভারতীয় রেলেরও বেসরকারীকরণের কথা ভাবছে। আমাদের অর্থ আজ আর নিরাপদ নয়।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন যে, বিজেপি রাজ্যে হিংসার পরিবেশ সৃষ্টি করছে। জনগণকে তাদের কর্মকাণ্ডে নজর রাখা উচিত। ‘বিগত ছয় বছর ধরে বিজেপি কেন্দ্রের সরকারে রয়েছে তবু তারা বাংলাকে কিছুই দেয়নি। নদীয়ায় আমার দলের বেশ কয়েকজন কর্মীকে হত্যা করা হয়েছে। বিজেপি যদি মনে করে যে কেবল হিংসা তৈরি করেই তারা বাংলা জয় করতে পারবে তাহলে ভুল ভাবছে। জনগণকে অবশ্যই তাদের দিকে নজর রাখতে হবে।’ এদিন বলেন তিনি।
আরও পড়ুন : রাম মন্দিরের পাশাপাশি মসজিদের জন্য ৫ একর জমি দেওয়া হল অযোধ্যায়
সিএএ বিরোধী বিক্ষোভকারীদের উপর ‘গুলি ছোঁড়া’র নিদান দেওয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকেও আক্রমণ করেন তিনি। ‘শাহীনবাগে মহিলারা বিক্ষোভে বসে আছেন এমনকি আমাদের রাজ্যেও তারা প্রতিবাদ করছেন। এর আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে ওদের গুলি করে দাও। এই কথা বলার পরে তিনি কীভাবে তার মন্ত্রীত্বের পদ ধরে রাখতে পারেন? আপনি গিয়ে লোকজনকে গুলি করতে বলবেন, এমন ঘটনা গণতন্ত্রে ঘটতে পারে না।’ বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…