বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে হারের পাশাপশি স্লো-ওভার-রেট এর জন্য ভারতীয় ক্রিকেটারদের জরিমানা দিতে হয়েছে। তাদের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা হিসেবে কেটে দেওয়া হয়েছে। ভারত ম্যাচটি ৪ উইকেটে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে।
ভারত নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার শেষ করতে অক্ষম হয়। অন-ফিল্ড আম্পায়ার শন হাই এবং ল্যাংটন রুসেরে, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন এই অভিযোগ তুলেছিলেন। তারপর আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড সবকিছু খতিয়ে দেখে কোহলি নেতৃত্বাধীন দলের উপর শাস্তি ধার্য করেছেন।
আরও পড়ুন : সিরিজের প্রথম জয়, ভারতকে ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ড
আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদে স্লো ওভার রেট সম্পর্কিত বিষয়টি বলা রয়েছে। কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ওভার শেষ করতে না পারলে দলের খেলোয়াড়দের বাকি থাকা প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা হিসেবে দিতে হবে। আইসিসি জানিয়েছে, “কোহলি তাদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তাই এখানে কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…