সুপ্রীম কোর্টের রায় মেনে অযোধ্যাতেই মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা ঘোষণা করা হলো উত্তরপ্রদেশ সরকারের তরফে। উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র ও মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘অযোধ্যা জেলার ধাননিপুর গ্রামে সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দ করা হয়েছে। জমিটি হাইওয়ে থেকে ২০০ মিটার দূরে জেলা সদর ফয়জাবাদ থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত।’
ইউপি সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সরকারের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ফেব্রুয়ারি বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের দেওয়া জমি নেওয়া হবে কিনা।’ এর আগে আদালতে মুসলিম মামলা-মোকদ্দমার প্রতিনিধিত্বকারী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে ওলামা-ই-হিন্দ মসজিদের জন্য পাঁচ একর জমি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
আরও পড়ুন : হিন্দু মহিলা বোরখা পরিহিতা কেন, ঘটনার নতুন চাঞ্চল্য শাহিনবাগে
শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘রাজ্য সরকার মসজিদের জমির জন্য অযোধ্যা হাইওয়ের কাছে তিনটি জায়গা বেছে নিয়েছিল। এই তিনটি বিকল্পই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল যার মধ্যে লখনউ-গোরক্ষপুর হাইওয়ের ধাননিপুর গ্রামে অবস্থিত জমিটিকে অনুমোদন দিয়েছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…