আগামী দুদিনে রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
মূলত পশ্চিমী ঝঞ্ঝার ফলে শুষ্ক শীতল হাওয়ার সাথে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর সংঘাতের কারণে আগামী ২৪ ঘন্টায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত এবং বাতাসের অতিরিক্ত জলীয়বাষ্পের ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হবে। জলীয় বাষ্পের আধিক্যে আবহাওয়া গুমোট থাকার পাশাপাশি আকাশ থাকবে মেঘলা। ভোরের দিকে দেখা দেবে কুয়াশা। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যিনি আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল তিনি বলেছেন দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে বৃহষ্পতিবার মাঝ রাত থেকে বা শুক্রবার, বৃষ্টি চলবে শনিবার সকাল পর্যন্ত।
আরও পড়ুন : আন্টার্কটিকায় গলছে বরফ, ধ্বংসের পথে এগোচ্ছে গোটা বিশ্ব
পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও হবে বৃষ্টি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, ফেব্রুয়ারি মাসের শীতলতম দিন ছিল মঙ্গলবার। বুধবার তাপমাত্রা বেড়েছে অনেকটাই। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবারের তুলনায় ৪ ডিগ্রি বেশি। জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধির ফলে পারদ বেড়েছে, ফলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি নেমে আসছে রাজ্যজুড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…