নিউজ

আন্টার্কটিকায় গলছে বরফ, ধ্বংসের পথে এগোচ্ছে গোটা বিশ্ব

গত ২৩ জানুয়ারি পরিবেশবিদ লুইস পু আন্টার্কটিকার একটি হিমবাহের হ্রদে প্রথম সাঁতার কাটেন। এরপর তিনি জানান, আন্টার্কটিকায় বরফের চাদরের নিচে সাঁতার কাটতে গিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। আন্টার্কটিকায় বরফের চাদর ক্রমশ পাতলা হয়ে আসছে, যা নিয়ে রীতিমতো শঙ্কিত লুইস। দিনের পর দিন বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। যার ফলে মেরু অঞ্চলে গলছে বরফ।

আন্টার্কটিকার চেনা ছবি আস্তে আস্তে বদলে যাচ্ছে। যার ফলে শঙ্কিত হয়ে পড়েছেন বিশ্ব পরিবেশবিদরা। এজন্য পৃথিবী সম্পর্কে সচেতন বার্তা দিলেন লুইস। গত বছর জুন মাসে ২৪ ঘন্টার মধ্যে ২ বিলিয়ন টন অর্থাৎ প্রায় ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম ওজনের বরফের চাঁই গলে যায়, যার ফলে বেশ চিন্তিত বিশ্ব পরিবেশবিদরা।

আরও পড়ুন : থাইল্যান্ডের একদল চিকিৎসক আবিষ্কার করলেন করোনা ভাইরাসের ওষুধ

এরপর এক পরিবেশ বিজ্ঞানী গবেষক জানান, এ ঘটনা নতুন কিছু নয়। গত দু’দশক ধরে এমনভাবেই বরফ গলে যাচ্ছে যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার পর লুইস পু বলেন, “আমাদের সকলের এই মুহূর্তে সচেতন হওয়া উচিত। কারণ, ধ্বংসের দরজায় দাঁড়িয়ে গোটা পৃথিবী। ভয়ানক এক পরিস্থিতির সম্মুখিন হতে চলেছে গোটা বিশ্ব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026