নিউজ

হিন্দু মহিলা বোরখা পরিহিতা কেন, ঘটনার নতুন চাঞ্চল্য শাহিনবাগে

সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া একটি গুলি চালানোর কান্ডে শাহিনবাগের নাম উঠে এসেছে। দিল্লিতে গত চার দিনে উঠে এসেছে তিনটি গুলি ছোড়ার ঘটনা। এখন সবচেয়ে চর্চিত বিষয় হল দিল্লির শাহিনবাগ। গত কয়েকদিন আগে সেখানে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভরত বেশ কয়েকজন মহিলা ও শিশু উপস্থিত স্থলে একজন হঠাৎ গুলি চালায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

এদিন এক নতুন এক ঘটনায় তা চাঞ্চলে ছড়ায়। সেই বিক্ষোভরত স্থানে হঠাৎই এসে পড়েন এক বোরখা পরিহিতা এক মহিলা। এরপর সন্দেহের বশে তাকে কয়েকজন বিক্ষোভকারী ঘিরে ফেলে। উত্তেজনা সৃষ্টি হওয়ার আগেই পুলিয় তা নিয়ন্ত্রণে আনে। এরপরই ঝুলি থেকে বেরোয় সমস্ত তথ্য। ওই বোরখা পরিহিতা মহিলার নাম গুঞ্জা কাপুর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে টুইটারে ফলো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজপি সাংসদ তেজস্বী সুর্য। তিনি বিজেপির হয়ে পত্রপত্রিকা ও সোস্যাল মিডিয়ায় লেখালেখি করেন, এছাড়াও রয়েছে তার একটি ইউটিউব চ্যানেল।

আরও পড়ুন : CAA মুসলিমদের জন্য কোন হুমকি নয়, তবে NPR খুবই প্রয়োজনীয়, বললেন রজনীকান্ত

জানা গিয়েছে বিক্ষোভরত মহিলাদের ঘিরে গুঞ্জা কাপুর নানান উপদেশ ও প্রশ্ন করতে থাকেন। কেন তারা এই প্রতিবাদ করছে বা কি হবে প্রতিবাদ করে এই সব জিজ্ঞেস করতে থাকেন। তারপর সন্দেহ হওয়ায় তাকে তল্লাশির ফলে মেলে একটি ক্যামেরা। তিনি হিন্দু হয়ে বোরখা কেন পরেছিলেন সে প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন নি। এরপর সাংবাদিকরা তাকে নানান প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। তবে সূত্রের খবর, শাহিনবাগের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের জায়গায় অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026