যত দিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। চাহিদা বাড়ছে মাথার উপর ছাদের। এমত অবস্থায় একজন ব্যক্তির একাধিক বাড়ি থাকলে বাকিদের অস্তিত্ব হতে পারে বিপন্ন। তার কারনে মাদ্রাজ কোর্ট আনল এক নতুন প্রস্তাব। এদিন মাদ্রাজ কোর্ট প্রস্তাব দেয় একজন ব্যক্তির একটিই বাড়ি থাকবে। একাধিক বাড়ি যাতে না থাকে তা দেখতে বলা হয়েছে। সবার মাথার ছাদ সুনিশ্চিত করতেই এই প্রস্তাব। একজনের দখলে যদি একাধিক বাড়ি থাকে তবে কিভাবে বাকিদের আশ্রয় নিশ্চিত করা সম্ভব, সেই প্রশ্ন তুলেছে কোর্ট।
মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন বলে, ‘অনেক মানুষ প্ল্যাটফর্মের নীচে, রাস্তার ফুটপাতে, সিমেন্টের পাইপের ভেতরে বা গাছের নীচে বাস করছেন। এদের কোনও সুযোগ-সুবিধে দেওয়া হচ্ছে না, বা কোনও নিরাপত্তাও তারা পাচ্ছেন না। একজন ব্যক্তি একাধিক সম্পত্তি অধিকার করে থাকলে সবার মাথার ওপর ছাদ দেওয়া সম্ভব কি করে সম্ভব হবে?’
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : সাত দিন পর ফাঁসি, রায় দিল দিল্লি হাইকোর্ট
কোর্টের বিচারপতি এদিন বলেন, কোনো একটি পরিবারের বা একজন ব্যক্তির মালিকানাধীন যদি অনেকগুলি বাড়ি থাকে তবে ১০০% অতিরিক্ত স্যাচুয়েরিটি চার্জ নেওয়া হবে জলের বা বিদ্যুতের বিলের মাধ্যমে। এছাড়া অনাবাসী ভারতীয়দের এদেশে সম্পত্তি ক্রয়ের বিষয়ে নিরুৎসাহিত করা উচিত বলে তিনি মনে করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…