ঋণের দায়ভারে সংকটে ভোডাফোন-আইডিয়া

বিপুল ঋণে জর্জরিত টেলিকম সংস্থা ভোডফোন আইডিয়া। এই চরম সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ত্রাণের আরজি জানিয়েছে। লাইসেন্স ও স্পেকট্রাম ব্যবহারের ফি দেওয়া নিয়ে টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গত ২৪ অক্টোবর ১৪ বছর ধরে চলা মামলার রায় দিয়েছে কেন্দ্রের পক্ষে। যেখানে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া সহ দেশের আটটি সংস্থার থেকে কেন্দ্রের বকেয়া প্রাপ্য দাঁড়িয়েছে সুদ ও জরিমানা সহ ৯২,৬৪১ কোটি৷

ভোডাফোন-আইডিয়াকে ৫৩,০০০ কোটি। সর্বোচ্চ আদালত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া অর্থ। সপ্তাহের শুরুর দিকে AGR সক্রান্ত বকেয়া অর্থ শোধ করার জন্য আরও সময় চেয়ে দিকে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং টাটা টেলিসার্ভিসেস। সেই মামলা আগামী সপ্তাহে হাইকোর্টে ওঠার কথা।

আরও পড়ুন : জিও-র বাম্পার অফার, জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি রিচার্জ

ডিসেম্বরে ভোডাফোন-আইডিয়া’র চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা বলেছিলেন, টেলিকম ক্ষেত্র গভীর সংকটে থাকায় তারা সরকারের থেকে আরও বেশি সঞ্জিবনী প্যাকেজের প্রত্যাশা করছে। তেমনটা না হলে ভোডাফোন-আইডিয়ার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকছে। সুপ্রিমকোর্টের রায়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে ভারতে ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ সংকটজনক বলে বুধবার মন্তব্য করলেন ভোডাফোন গোষ্ঠী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026