আবারও দিল্লির ক্ষমতায় ফিরবে আপ সরকার, আশাবাদী কেজরিওয়াল

৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। সব দলগুলিই তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করে ভোট প্রচার শেষ করেছে। এতদিন দু’বার দিল্লিকে নিজেদের ক্ষমতায় রাখতে পেরেছে আপ অর্থাৎ আম আদমি পার্টি। আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবারও আশাবাদী। আম আদমি পার্টি এই নিয়ে তৃতীয়বার মনে করছে তারা আবারও দিল্লির ক্ষমতায় আসবে। বিজেপির হয়ে দাড়িয়েছেন সুনীল যাদব, কংগ্রেসের হয়ে দাড়িয়েছেন রোমেশ সবরওয়াল।

আপের শীর্ষ নেতা মনে করছেন, দিল্লির মানুষ তাকে আবারও নির্বাচন করবে দিল্লির ক্ষমতাভার প্রদানের জন্য। তিনি বলেন, ” আমি আশাবাদী যে দিল্লিতে করা কাজের ভিত্তিতে লোকেরা ভোট দেবে এবং তৃতীয়বারের মতো দিল্লিতে আম আদমি সরকার গঠন করবে।” এছাড়াও তিনি বলেন, “আমি সবার কাছে, বিশেষত মহিলাদের কাছে আজ তাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।”

আরও পড়ুন : বিতর্কিত ভিডিও ট্যুইটে, নির্বাচন কমিশনের রোষের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী

এদিন শনিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে, চলবে সন্ধে ৬ টা পর্যন্ত। ভোটগ্রহণ পর্ব হবে ৭০ টি আসনে। ভোট গননা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। ২০১৫ সালে আপ পেয়েছিল ৭০টির মধ্যে ৬৭ টি আসন এবং বিজেপি পেয়েছিল বাকি তিনটি আসন। কংগ্রেস সেবার একটিও আসনে জয়লাভ করতে পারেনি। তাই আপ সরকার এবারও আশাবাদী তারা পূনরায় ফিরবে দিল্লির ক্ষমতায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026