এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। তাপমাত্রা কিছুটা বাড়লেও কেটে যায়নি শীতের আমেজ। এদিন উত্তরবঙ্গের কিছু জেলায় শীতের প্রভাব রীতিমতো ভালোই লক্ষ্য করা গেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
এদিন উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতি ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগত ঝঞ্ঝাটির কারনে রাজ্য সংলগ্ন ওড়িশার উপকূলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।
আরও পড়ুন : যাত্রীদের দুশ্চিন্তা, আরও বাড়বে রেলের ভাড়া
তবে ঝঞ্জা কেটে যাওয়ার পর নামবে পারদ। রবিবার জাঁকিয়ে পড়বে শীত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে আবার কোনো পশ্চিমী ঝঞ্জা আসে তবে শীত হয়তো বিদায় নেবে। শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টি কেটে গেলেই নামবে পারদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…