নিউজ

বিতর্কিত ভিডিও ট্যুইটে, নির্বাচন কমিশনের রোষের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী

শনিবার বিধানসভা নির্বাচন, আর তার আগেরদিন একটি বিতর্কিত ভিডিও ট্যুইটের কারণে নির্বাচন কমিশনের রোষের মুখে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়েছে এবং সেখানে বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি।বিতর্কিত ওই ভিডিয়োতে দেখানো হয়েছে ‘হিন্দু-মুসলিম’, ‘মন্দির-মসজিদ’ এবং ‘CAA’ নিয়েই যেখানে মেতে আছে বিরোধী দল এবং মিডিয়া সেখানে কেজরিওয়াল উন্নয়ন, স্কুল এবং নারী সুরক্ষার মতো বিষয়কে তুলে ধরছেন।

ভিডিওটি ৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল এ। শনিবার বিকেল ৫টার মধ্যে নোটিসের উত্তর দিতে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। শনিবার ৮ টা থেকে দিল্লিতে ভোট, যার ফলাফল প্রকাশ পাবে ১১ ফেব্রুয়ারি। মঙ্গলবার আম আদমি পার্টি নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে, নির্বাচনী ইস্তেহারে দিল্লির মানুষদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ জল, ২৪ ঘন্টা বিদ্যুৎ-এর আশ্বাস দেওয়া হয়েছে, দিল্লির উন্নয়নে এবং সাধারন মানুষের ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবন যাতে কাটাতে পারে সেদিকে লক্ষ্য রাখবে আপ।

আরও পড়ুন : যাত্রীদের দুশ্চিন্তা, আরও বাড়বে রেলের ভাড়া

এছাড়া দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার মনীশ সিসোদিয়া ২৮ দফা গ্যারান্টি কার্ড’ প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে, সাধারনের দরজায় পৌঁছে যাবে রেশন, ১০ লক্ষ প্রবীণ নাগরিকদের বিনামূল্যে তীর্থযাত্রার সুযোগ দেওয়া হবে। কর্মরত অবস্থায় সাফাই কর্মচারীদের মৃত্যুতে পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আপ-এর এই ইস্তেহারের বিপক্ষে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন ২০১৫ সাল থেকে আপের একই উল্লেখ করা পয়েন্ট এবং বিজেপির ইস্তেহার থেকে কিছু নতুন পয়েন্ট যোগ করা হয়েছে ইস্তেহার করা হলেও বিগত পাঁচ বছর ধরে কথা মত কিছুই করেনি আপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026