খেলা

রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

শারজা: এবারের আইপিএলে প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছে শ্রেয়াস আইয়ারের দল দিল্লি ক্যাপিটালস। প্রথম থেকেই প্রায় লিগ টেবিলের শীর্ষে রয়েছে এই দল, এমনটা বলাই যায়। শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরশাহির শারজাতে রাজস্থান রয়্যালসকে 46 রানে হারিয়ে লিগ টেবিলে ‘ফার্স্ট বয়’ হওয়ার তকমা বজায় রাখল দিল্লি ক্যাপিটালস।

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি 8 উইকেট হারিয়ে তুলেছিল 184 রান। ওপেনার এবং মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই সেভাবে ব্যাট হাতে সফল হতে পারেননি। এদিন দিল্লির হয়ে একমাত্র হেটমায়ার দলকে ভরসা যুগিয়েছেন। আর শেষ উইকেটে খেলতে নামা অক্ষর প্যাটেল সেই ভরসাকে আরও একটু বাড়িয়ে তুলেছিলেন। তবে ব্যাট হাতে হেটমায়ার এবং অক্ষর প্যাটেল ছাড়া সেভাবে কেউ সফল না হলেও বল হাতে জোফরা আর্চার যথেষ্ট সফলতা পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে শিল্পা শেটি কুন্দ্রার দল। যেই সঞ্জু স্যামসনকে নিয়ে আইপিএলের শুরু থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে, সেই স্যামসনও কার্যত এদিন ‘সুপার ফ্লপ’ হয়েছেন। ব্যাট হাতে গোলাপি জার্সিতে কোনও ব্যাটসম্যানকেই দাঁড়াতে দেয়নি দিল্লির বোলাররা। অবশেষে দুই বল বাকি থাকতে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। আর এর ফলে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে আরও একবার উঠে এল দিল্লি ক্যাপিটালস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026