অফবিট

জেলে কী কী করতেন রিয়া চক্রবর্তী? মুখ খুললেন রিয়ার আইনজীবি

গত ৭ ই অক্টোবর বাইকুল্লা জেল থেকে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। ১ লক্ষ টাকা জামিনে মুক্তি পেয়েছেন রিয়া। কিন্তু সৌভিক এখনও জামিন পাননি। এদিকে রিয়ার জামিন প্রসঙ্গে তাঁর আইনজীবী জানান, ” ছোট থেকেই সেনা বাহিনীর পরিবেশে বড় হয়ে ওঠার কারণে, যে-কোনও প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা করে লড়াই করার ক্ষমতা রিয়ার আছে। যাঁরা ওঁর দিকে অভিযোগের আঙুল তুলেছেন, ইমেজ নষ্ট করার চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেকের মুখোমুখি হতে প্রস্তুত রিয়া।”

বাইকুল্লা জেলে নিয়মিত যোগা করতেন রিয়া, এমনকি নিজের শরীরের সার্বিক খেয়ল রাখতেন তিনি। এমনটাই জানালেন রিয়ার আইনজীবী। এদিকে, জেলের অন্যান্য আবাসিকদের জন্যে নিয়মিত যোগাসনের ক্লাসও নিতেন অভিনেত্রী।

করোনার সময় বাড়ি থেকে খাবার পৌঁছনো সম্ভব ছিল না, তাই জেলের রুটি ভাত ডাল খেতেন রিয়া। জেলের অন্যান্য আবাসিকদের সঙ্গে স্বাভাবিকভাবেই দিন কাটিয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়ার আইনজীবী জানান, “জেলে আমি রিয়ার সঙ্গে দেখা করতে যেতাম। বহু বছর বাদে আমি নিজে ব্যক্তিগতভাবে জেলে কোনও মক্কেলের সঙ্গে জেলে দেখা করতে গেলাম। ও জেলের ভিতর কী অবস্থায় রয়েছে সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। দেখে ভাল লাগত, এত কিছুর পরও ভেঙে পড়েননি রিয়া। পজিটিভ থাকতেন। নিজের খেয়াল রাখতেন”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026