সম্প্রতি ইন্সটাগ্রামে নেহা কক্কর একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে জনপ্রিয় পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং-কে। এই মুহূর্তে নেটিজেনদের মধ্যে রীতিমত সাড়া জাগিয়েছে এই ছবি। নেহার সঙ্গে রোহনপ্রীত-এর বিয়ে নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে,এই মাসের 24 তারিখ নেহা বিয়ে করতে চলেছেন রোহনপ্রীতকে। কিন্তু এখনো এই খবরের সত্যতা জানা যায়নি। এর আগেও নেহা একটি রিয়েলিটি শোয়ে জানিয়েছিলেন ,তিনি উদিত-পুত্র আদিত্য নারায়ণকে বিয়ে করবেন।
রিয়েলিটি শোয়ের মঞ্চে উদিত নারায়ণের পরিবার ও নেহার পরিবারের পাকা কথাও হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরে আদিত্য-নেহার একটি মিউজিক ভিডিও রিলিজ করে। এরপর তাঁরা দুজনেই তাঁদের বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তাঁরা বলেন যে,তাঁদের মিউজিক ভিডিও যাতে হিট হয়,সেই কারণেই তাঁরা এই গুজব রটিয়েছিলেন।তবে এবার নেহা নিজেই বলেছেন যে, তিনি গত দুই বছর ধরে রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
প্রসঙ্গত নেহা ও রোহনপ্রীত দুজনেরই উত্থান দুটি রিয়েলিটি শো থেকে। তবে বলিউডে নেহা পরিচয় পেলেও রোহনপ্রীত এখনো সেভাবে জায়গা করতে পারেননি। তবে পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে তিনি জনপ্রিয় মুখ। নেহার প্রাক্তন প্রেমিক হিমাংশ প্রথমে নেহার বিয়ের খবর বিশ্বাস না করলেও পরে নেহাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও উদিত নারায়ণও নেহাকে আগামী দিনের শুভকামনা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…