নির্ভয়া কাণ্ডের শুনানি আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি পিছিয়ে দিলো আদালত। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে ১৮ ই ডিসেম্বর। পাতিয়ালা হাউস কোর্টের বিচারপতি সতীশকুমার অরোরা এদিন জানিয়েছেন, সুপ্রীম কোর্টে নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত এক অপরাধী অক্ষয় ঠাকুরের রিভিও পিটিশনের শুনানি হবে আগামী ১৭ই ডিসেম্বর, তাই সেই শুনানির রায় জেনেই তবেই এই শুনানি করবে আদালত।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও খুন করা হয় নির্ভয়াকে। সেই ঘটনার পরে সাত বছর কেটে গেলেও এখনো ফাঁসি হয়নি কারও। অভিযুক্তদের ফাঁসির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে নির্ভয়ার পরিবার। এদিন শুনানি স্থগিত হওয়ার পর নির্ভয়ার মা বলেন, “গত সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি। আরও এক সপ্তাহ অপেক্ষা করবো। আশা করছি ১৮ তারিখ দোষীদের ফাঁসির আদেশ দেবে আদালত।”
কদিন ধরেই শোনা যাচ্ছিল তিহার জেলে ইতিমধ্যেই ফাঁসুড়ে ও ফাঁসির দড়ি আনা হচ্ছে, ফাঁসির প্রস্তুতি হিসেবে। এখন আগামী সপ্তাহে আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…