নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ আইনে পরিণত হতেই বিরোধিতা বাড়ছে দেশ জুড়ে। অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যগুলোতে। দেশ জুড়ে বিরোধিতার সুর আরও প্রকট হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। যেকোন মূল্যে বাংলায় নাগরিকত্ব আইনের প্রয়োগ আটকানোর কথা ঘোষণা করেছেন তিনি।
এবার আরও দুই রাজ্যের সমর্থন পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই পাঞ্জাব ও কেরালাও জানিয়ে দিল নাগরিকত্ব আইন প্রয়োগ করবে না তারা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেন, ‘এই বিল অসাংবিধানিক। পাঞ্জাবে আইন করে এই বিল আটকানো হবে। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরী করে এই বিল প্রয়োগ করা হবে না।’
অন্যদিকে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ প্রসঙ্গে জানিয়েছেন ‘দেশের সংবিধান জাতি ধর্ম নির্বিশেষে নাগরিকত্বের অধিকার দেয়। এই বিল সংবিধানকে অমান্য করছে।’ কেরালায় এই বিল কোনমতেই প্রয়োগ করতে দেবেন না তিনি, এমনটাই জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…