নাগরিকত্ব বিল নিয়ে দেশের ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীদের এগিয়ে আসতে আহ্বান করলেন ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। শুক্রবার প্রশান্ত কিশোর টুইটারে বলেন, “সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু ভারতের আত্মাকে বাঁচাতে ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীকেই এগিয়ে আসতে হবে।
কারণ নাগরিকত্ব সংশোধনী আইন কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলোকেও কার্যকর করতে হবে। পঞ্জাব, কেরালা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই এই বিল তাদের রাজ্যে লাগু করবে না বলে জানিয়েছে। এখন সময় বাকিদেরও অবস্থান স্পষ্ট করার।
এর আগেও তিনি নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তিনি। এর আগে তিনি টুইট করে বলেছিলেন ‘এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল এই দুটো মোদী সরকারের এমন দুই অস্ত্র যেটা ধর্মের ভিত্তিতে করা হবে। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হবে।”
এদিকে প্রশান্ত কিশোরের নিজের দল জেডিইউ নাগরিকত্ব বিলের পক্ষেই ভোট দিয়েছে। তিনি এর আগেও দলের বিরুদ্ধে কথা বলেছেন, এদিন আবারও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…