ফাঁসি পিছনোর জন্য নির্ভয়া মামলার চার অভিযুক্ত হাতিয়ার করেছে শারীরিক অসুস্থতা, এমনই মনে করছে একাংশ। দিন কয়েক আগে নির্ভয়া মামলার অভিযুক্তদের মধ্যে অন্যতম বিনয় শর্মার আইনজীবী এপি সিং দাবী করেন তার মক্কেল শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তারপর ওই আইনজীবী IHBAS -এ তার মক্কেলকে ভর্তি করার জন্য জোর দেয়। কিন্তু এদিন, দিল্লি আদালত রায় দিয়েছে, বিনয় শর্মার কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা নেই, তার আর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই। দিল্লির ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ (IHBAS) তার চিকিৎসার কোনও প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে দিল্লি আদালত।
গত ফেব্রুয়ারিতেই ওই চর ধর্ষকের ফাঁসির দিনক্ষণ ঠিক হয়েছিল। আইনি জটিলতায় বারবার তা পিছিয়ে যায়। এরপর আগামী ৩ মার্চ ওই চর অভিযুক্তের ফাঁসির দিন ঠিক হয়। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ফাঁসির দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই নির্ভয়া মামলার চার অভিযুক্তের নানা রকম সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন : মৃত্যু বেড়ে ২৩৪৫, মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতির আশ্রয় চীন সরকারের
আইনজীবী এপি সিংয়ের দাবী, তার মক্কেল স্মৃতি শক্তি হারিয়েছে, পরিবারের সাথে দেখা হলে সে কাউকেই চিনতে পারেনি। কিন্তু ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ (IHBAS) -এ চিকিৎসার ফলে জানা গিয়েছে, বিনয় শর্মা সম্পুর্ন সুস্থ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৩ মার্চ ভোর ৬টায় ফাঁসি দেওয়া হবে মুকেশ কুমার সিং, পবন গুপ্তা, বিনয় কুমার শর্মা এবং অক্ষয় কুমারকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…