খেলা

এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে। ১৮ ই মার্চ ও ২১ শে মার্চ দিনক্ষণ ঠিক হয়েছে ম্যাচ দুটির জন্য। ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। যেটা জানা যাচ্ছে এশীয় একাদশের হয়ে খেলার জন্য ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মহম্মদ শামি ও কুলদীপ যাদব কে পাঠানো হচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ যেটা থেকে জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এই চার জনের নামের তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছেন। আরো একটি সমস্যা হল ১৮ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনে আবার ওই একই দিনেই ঢাকায় প্রথম প্রদর্শনীমূলক ম্যাচ থাকার জন্য সমস্ত ক্রিকেটারকে পাওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানান “সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক ভেবেচিন্তে এই চারজনের নাম পাঠিয়েছেন।”

আরও পড়ুন : ফের ক্রিকেট ম্যাচ ইডেনে, জানুন খেলার সময়, তারিখ

প্রথমে ভারতীয় ক্রিকেটারদের পাঠানো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল কারণ পাকিস্তানের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হলে বিসিসিআই কোনো ভারতীয় ক্রিকেটারকে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছিলো। তারপর যেটা জানা যাচ্ছে পাকিস্তানকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, বিসিসিআইয়ের আপত্তির জন্য নয়, সেই সময় পাকিস্তানের মাটিতে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হওয়ার জন্য ক্রিকেটারদের ছাড়বে না তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026