দিল্লিতে করোনা ভাইরাসের প্রভাব অত্যন্ত খারাপ ভাবে পড়েছে এবং প্রচুর মানুষ দিল্লিতে মারা যাচ্ছেন এই করোনাভাইরাস এর কারণে। এই অবশ্যম্ভাবীভাবে দিল্লিতে লকডাউন ডাকতে বাধ্য হয়েছে কেজরিওয়াল সরকার। কিন্তু দিল্লির অটো এবং ট্যাক্সিচালকদের পাশে থাকার জন্য এবারের নতুন পদক্ষেপ গ্রহণ করলে দিল্লির মুখ্যমন্ত্রী।
অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন সমস্ত অটোরিকশা এবং ট্যাক্সি ড্রাইভাররা ৫ হাজার টাকা করে পাবেন সরকারের কাছ থেকে। এই করোনাভাইরাস পরিস্থিতিতে সমস্ত মানুষের কাছে দায়বদ্ধ দিল্লি সরকার। অর্থনৈতিক সংকটের দিনে সরকারের তরফে একটা ছোট্ট সহায়তা করতে চলেছেন তিনি।
অর্থনৈতিক সংকটে যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদের জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেজরির সরকার। পরিস্থিতি সামাল দেওয়া এই সমস্ত মানুষের জন্য বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এই সংকটের দিনে অটোচালক এবং ট্যাক্সি চালক ভাইদের আর্থিক সহায়তা করছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।
তার পাশাপাশি দিল্লি সরকার জানিয়ে দিয়েছে আমজনতার জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। সমস্ত রেশন কার্ড হোল্ডার আগামী দুই মাসের জন্য বিনামূল্যে রেশন পাবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমগ্র দিল্লিতে এই রেশন কার্ড হোল্ডার এর সংখ্যা মোটামুটি ৭২ লক্ষ এবং তাদের আগামী দুই মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন ২ মাস রেশণ দেওয়া হবে মানে কিন্তু ২ মাস লকডাউন চলবে এরকম ভেবে ফেলার কোন কারণ নেই, এটা শুধুমাত্র মানুষকে আর্থিক সাহায্য করার জন্য শুরু করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…