নির্বাচন শেষ হতে না হতেই মহার্ঘ পেট্রোল এবং ডিজেল। কিছুদিন আগেই শেষ হলো পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। চেষ্টা করেও কেরল এবং পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারল না বিজেপি। তারপরেই বাড়িয়ে দেওয়া হল লিটার পিছু জ্বালানি তেলের দাম। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বটে।
মঙ্গলবার পেট্রোলিয়াম সংস্থাগুলি জানিয়ে দিয়েছে মঙ্গলবার রাত থেকে কলকাতায় পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ১৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে এক ধাক্কায় ১৭ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ১৬ পয়সা।
এর ফলে বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৯০ টাকা ৭৬ পয়সা এবং ডিজেলের দাম ৮৩ টাকা ৭৮ পয়সা। এর ফলেই দাম বৃদ্ধি হতে পারে বাস, ট্যাক্সি এবং অ্যাপ্লিকেশন ক্যাব গুলির। অন্যদিকে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্নের আঙুল তুলছে বিরোধী দলগুলি।
বিজেপি যে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে তার পেছনে অন্যতম বড় কারণ হতে পারে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। বাজারদরের উপর ডিজেলের দাম অত্যন্ত বেশি নির্ভর করে, তাই মনে করা হচ্ছে এবারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ওয়াকিবহাল মহলের ধারণা এবারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে খুব তাড়াতাড়ি। বিরোধী দল অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার এই দাম কমানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…