নিউজ

শান্তি ফেরাতে তৎপর দিল্লী সরকার, দফায় দফায় বসেছে বৈঠক

তিনদিন ধরে চলা সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী দিল্লী। এরপর ধীরে ধীরে সেখানে শান্তি ফিরে আসছে। তৎপর হয়ে উঠেছে দিল্লী পুলিশ। গতকাল পর্যন্ত দিল্লী পুলিশের কাছে হিংসা নিয়ে ১৬৭টি এফআইআর দায়ের করা হয়। যার মধ্যে ৩৬টি এফআইআর অস্ত্র আইনের অধীনে এবং ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে। যদিও ৭ই মার্চ পর্যন্ত দিল্লীর সমস্ত স্কুল-কলেজগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে সিবিএসই’র তরফ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ পরিবর্তন করার কথা এখনও ঘোষণা করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার দিল্লীর বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিন দিনের সংঘর্ষে ৪৬ জনের মৃত্যু সহ ৩০০ জন আহত হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আজ দিল্লীর উত্তর-পূর্ব জেলা আধিকারিকের অফিসে যান মুখ্যমন্ত্রী। এরপর তিনি জানিয়েছেন যে আর কোনো হিংসাত্মক ঘটনার কথা জানা যায়নি। এছাড়া তিনি ১৮ জন এসডিএমের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন।

আরও পড়ুন : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার

গুরু তেগবাহাদুর হাসপাতালে আহত হয়ে ভরতি হওয়া মানুষদের দেখতে শনিবার হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।জানা গেছে হাসপাতালেই মারা গেছেন প্রায় ২২ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি বলেন যে, “হিংসায় আক্রান্ত হওয়া মহিলাদের কমিশনের তরফ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। তারা ঘটনাগুলি ঘটার প্রকৃত কারণ খতিয়ে দেখবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026