ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে আমরা সকলেই কমবেশি টাকা রাখি। কিন্তু বর্তমানে বেশিরভাগ বড় ব্যাঙ্কগুলিই ফিক্সড ডিপোজিটে ৬-৬.৫% সুদ দেয়। কিন্তু এমন অনেকগুলি ছোট ব্যাঙ্ক আছে যেগুলো ৮-৯% শতাংশ পর্যন্ত সুদ দেয় ফিক্সড ডিপোজিটে। এই ব্যাঙ্ক গুলির শাখায় না গিয়ে আপনি ঘরে বসেই অনলাইনে ফিক্সড ডিপোজিট করতে পারেন। এরকমই কয়েকটি ব্যাঙ্ক আছে যেগুলোতে ফিক্সড ডিপোজিটে ৮-৯% পর্যন্ত সুদ দেয়। জেনে নিন এমনই কিছু ব্যাঙ্কের সম্বন্ধে।
উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৪.৭৫-৯% পর্যন্ত সুদ দেয়। যদি এক বছরের জন্যে ফিক্সড ডিপোজিট হয় তবে ৭.২৫% সুদ দেয় ব্যাঙ্ক। যদি ৭৭৭ দিনের বেশি ধরে ফিক্সড ডিপোজিট করা হয় তাহলে ৯% পর্যন্ত সুদ দেওয়া হয়। ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ৭ বছর সময়কালে ৪-৯% সুদ দেয় এবং বয়স্ক দের জন্য ৪.৫-৯.৫% পর্যন্ত সুদ দেয়।
আরও পড়ুন : আধারের সাথে প্যান কার্ডের লিংক না থাকলে ১০ হাজার টাকা জরিমানা
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্কের মতো সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ৭ বছর সময়কালে ৪-৯% সুদ দেয় এবং বয়স্ক দের জন্য ৪.৫-৯.৫% পর্যন্ত সুদ দেয়। তাই আপনার ফিক্সড ডিপোজিট এইসমস্ত ব্যাঙ্কে রাখতে পারেন। এই সমস্ত ব্যাঙ্কগুলিই আরবিআই অনুমোদিত, সুতরাং ভয়ের কোনোই কারন নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…