খেলা

ফাইনালের লড়াইয়ে এগিয়ে বাংলা, ম্যাচ দেখতে হাজির সৌরভ গাঙ্গুলি

ইডেন গার্ডেনে চলছে রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। কে এল রাহুল, মনীশ পান্ডে, করুন নায়ারের মতো তারকা সমৃদ্ধ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে বাংলা দল। টসে জিতে বাংলা দলকে প্রথমে ব্যাট করে পাঠায় কর্ণাটকের অধিনায়ক করুন নায়ার। অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ১৪৯ রানের উপর ভিত্তি করে বাংলা ৩১২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে কর্ণাটক‌ এবং শেষ পর্যন্ত ১২২ রানে অল আউট হয়ে যায় তারা।

কৃষ্ণপ্পা গৌথাম সর্বোচ্চ ৩১ রান করেছেন। রাহুল করেছেন ২৬ রান। ঈশান পোড়েল পাঁচটি উইকেট দখল করেছেন এবং বাকি দুই বাংলা পেসার মুকেশ কুমার তিনটি ও আকাশদীপ দুটি উইকেট নিয়েছেন। ঈশান পোড়েল এখন পর্যন্ত তার ক্যারিয়ারে পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং তার মধ্যে তিনটিতে পাঁচ উইকেট দখল করার নজির করে ফেললেন তিনি। ম্যাচে সাফল্যের কথা বলতে গিয়ে বাংলার অভিজ্ঞ পেশার অশোক দিন্দার প্রসঙ্গ তুলে আনেন পোড়েল।

আরও পড়ুন : দশকের সেরা, পাখির মতো উড়ে এক হাতে ক্যাচ ধরলেন স্যার জাদেজা, দেখুন ভিডিও

তিনি জানান দিন্দাদার সঙ্গে কথা বলেই এতটা সফল হয়েছেন তিনি। ম্যাচের আগে দিন্দা পরামর্শ দিয়েছেন যে বেশি কিছু না করতে। সঠিক লেন্থে এক জায়গায় বল করে যেতে পরামর্শ দিয়েছিলেন দিন্দা। সেইমতো বল করেই সফল হয়েছেন ঈশান। দিন্দা যদিও প্রথমে বাংলা রঞ্জি দলের সদস্য ছিলেন এবং বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি। বর্তমানে শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের বাইরে তিনি। এদিকে আজ ইডেনে খেলা দেখতে আসেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। তার সামনে পাঁচ উইকেট নিতে পেরে অত্যন্ত আনন্দিত বাংলার এই তরুণ পেসার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026