দিল্লি হাইকোর্ট আজ নির্ভয়া মামলায় একটি রায় দানের সময় এক অভিযুক্তের ঘটনার সময় নাবালক হওয়ার অভিযোগ খারিজ করলো এবং আদালতকে ভুলপথে চালিত করার জন্যে তার আইনজীবীকে ২৫,০০০ টাকা জরিমানা করলো। মৃত্যুদণ্ডে দণ্ডিত চার আসামীর মধ্যে পবন কুমার গুপ্তা দাবি করেছিলো যে, ঘটনার সময় সে নাবালক ছিল, তখন ঠিকভাবে তার ডাক্তারি পরীক্ষা করা হয়নি, তাই আদালত যেন তাকে চরমতম শাস্তি না দেয়।
দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কাইতের এজলাসে আজ উঠেছিল মামলাটি। সেখানে বিচারপতি সুরেশ কাইত বলেন, পবন কুমার গুপ্তার আইনজীবী এপি সিং আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন, তাকে বারবার আদেশ দেওয়া সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না। এপি সিং এর আগে দিল্লি হাইকোর্টে তার মক্কেল পবন কুমার গুপ্তের ঘটনার সময় নাবালকত্বের সপক্ষে প্ৰমাণ পাঠান।
এদিন সেইসব প্রমাণ খারিজ করে দেন বিচারপতি সুরেশ কাইত। এপি সিং এর বিরুদ্ধে আদালতকে ভুল পথে চালিত করার অভিযোগে দিল্লি বার কাউন্সিলকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি সুরেশ কাইত। এপি সিংকে ২৫,০০০ টাকা জরিমানাও করা হয়।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া হয়। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান তিনি। ঘটনার পর এক নাবালক সহ ছয়জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সেই নাবালক আসামীই এই পবন কুমার গুপ্তা, যাকে বাকি তিন জীবিত আসামির সাথে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…