জাকিয়ে শীত কলকাতায়, ১০ ডিগ্রীর নিচে নামল পারদ

অবশেষে শীতের দেখা মিলছে শহর কলকাতা সহ দশটি জেলায়। হঠাৎই তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে এসেছে, যা পরবর্তী ২৪ ঘন্টায় আরো নামবে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা , বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, নদীয়া মুর্শিদাবাদ এ জমজমাট শীতের আমেজ থাকবে শুক্রবার।

শীতের দুপুরের রোদের আরাম, ছুটিতে পিকনিক এসব আনন্দের পাশাপাশি রাস্তায় থাকা মানুষদের জন্য পারদ কমে যাওয়া এক তীব্র বিপত্তির সূচনা। ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড শীত তীব্রতর হয়ে উঠছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী তুষারপাতের সম্ভাবনা আছে সিকিম ও সংলগ্ন এলাকাতে।

আর পড়ুন : গণভোট করাক রাষ্ট্রসংঘ, বিজেপিকে চ্যালেঞ্জ করে বললেন মমতা

অন্যান্য জেলাগুলিতে পারদ এর মাত্রা হল- আসানসোলে ৯.২ বাঁকুড়ায় ৯.৫ ব্যারাকপুরে ১০.৩ বর্ধমানে ৯.৩ দিঘাতে ১০.৮ দমদমে ১১.৩ পানাগড়ে ৭.৬ পুরুলিয়ায় ৮.৮ শ্রীনিকেতনে ৭.৮ ডিগ্রি। এই দশকের সর্বনিম্ন পারদ পতন ৯.৯ ডিগ্রি সেলসিয়াস যা হার মানতে পারে এ বছরের শীতের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026