সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। উত্তর পূর্বের রাজ্যগুলোতে আগুন ছড়িয়েছিল আগেই। এবার সেই আগুনের আঁচ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ হয়ে এসে পৌঁছেছে দিল্লিতে। দক্ষিণের রাজ্যগুলোতেও শুরু হয়ে প্রবল বিক্ষোভ। দিল্লিতে ১৪৪ ধারা জারি, মেট্রো ও মোবাইল পরিষেবা বন্ধ করার পর কর্নাটকেও স্কুল কলেজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। ১৪৪ ধারা জারি করা হয়েছে মধ্যপ্রদেশেও।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া মুখোমুখি বিতর্কে বসার আমন্ত্রণ জানিয়েছেন।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের সমর্থনে মুখ খুলেছেন। জনতাকে আন্দোলন বন্ধ না করার আবেদন জানিয়েছেন তিনি। বলিউডের কলাকুশলীদের একাংশ এই আইনের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভকারীদের সমর্থনে এগিয়ে এসেছেন। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে সরকারের। কর্নাটকের ম্যাঙ্গালোরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভে সামিল হওয়ায় গুজরাটে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…