নাগরিকত্ব সংশোধনী আইন কে কেন্দ্র করে রাজ্যে যে বিশৃঙ্খলার পরিবেশ দেখা দিয়েছে তার জন্য বিভিন্ন জেলায় নেট বন্ধ করা হচ্ছে। এবার সেই পরিস্থিতি নদীয়া জেলায়। জেলাশাসক বিভু গোয়েল জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নদীয়া জেলায় নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবাদের পর নদীয়ার কয়েক জায়গায় বিক্ষোভ এতোটাই তীব্র হয় যে টায়ার জ্বালানো আর এবং রাস্তা অবরোধ করার দৃশ্য দেখা যায়। তারপরে কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তা জানানো হয়নি।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়ার উলুবেড়িয়ায় যে অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছিল তারপর টানা চারদিন হাওড়ায় নেট বন্ধ ছিল,যা বৃহস্পতিবার বিকেল থেকে চালু হয়। কিন্তু আবার তা কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। দক্ষিণ ২৪ পরগনার বারাসাত মহকুমা, বসিরহাট মহকুমা, বারুইপুর, ক্যানিং মহকুমা তেও ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের শান্ত ও সংযত হওয়ার কথা বলেছেন। বিবৃতি অনুযায়ী কিছু বহিরাগত ভাবে জড়িয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে যার কারনে হিংসার এই পরিবেশকে বন্ধ করার জন্য সরকারকে কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করতে হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় বন্ধ থাকায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…