নিউজ

বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ করা হবে, কড়া বার্তা যোগী আদিত্যনাথের

সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শন চলছে। গতকাল উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে সহিংস আন্দোলনের পথে নামেন একদল বিক্ষোভকারী। লখনউযে ১৪৪ ধারা জারি থাকলেও, তা ভেঙে সরকারি সম্পত্তি নষ্ট করে বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিকদের বলেন, যারা অশান্তি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তাদের একপ্রকার হুঁশিয়ারি দেন যোগী আদিত্যনাথ।

অশান্তি হতে পারে এরকম আঁচ পেয়েই বৃহস্পতিবার সকাল থেকেই সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে ১৪৪ ধারা জারি করে উত্তরপ্রদেশ পুলিশ। কোনোরকম জমায়েত বা বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই লখনউতে মিছিল বের করে সমাজবাদী পার্টি সিহ একাধিক বিরোধী দল ও সংগঠন। পুলিশের তরফে মিছিল আটকানোর চেষ্টা করা হতেই পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ। পুলিশ পোস্টে ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, সরকারি বাস ও বেশ কয়েকটি মোটরবাইকে। পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টিও হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে, লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে বিক্ষোভ।

আর পড়ুন : ভারত জুড়ে CAA বিরোধী বিক্ষোভ চলাকালীন ম্যাঙ্গালোরে পুলিশের গুলিতে নিহত ২

এরপর সন্ধ্যাবেলায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই সংবাদমাধ্যমের সামনে বিক্ষোভকারীদের নিয়ে কড়া বিবৃতি দেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026