ফের আধার সংযুক্তিকরণ নিয়ে বিতর্ক। ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার চেষ্টা আগেই করেছে কেন্দ্র, যদিও তা পুরোপুরি সম্ভব হয়নি।
এবার ফেসবুক, টুইটার এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলিতে আধার, প্যান কার্ড বা ভোটার কার্ড সংযুক্তিকরণে সম্মতি দিলো না দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের মতে এভাবে আধার, প্যান কার্ড সংযোগ করলে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বিদেশে চলে যাবে।
মঙ্গলবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এইসব সোশ্যাল মিডিয়া গুলোর সাথে আধার বা প্যান কার্ড জুড়তে হলে কেন্দ্রকে নীতি নির্ধারণ করতে হবে বা আইনে সংশোধন করতে হবে। যেটা আদালতের পক্ষে সম্ভব নয়, তাই যেরকম আইন আছে সেই অনুযায়ীই রায় দেওয়া হলো।
সোশ্যাল মিডিয়ার সাথে আধার বা প্যান সংযোগের পিছনে কেন্দ্রীয় সরকারের মূলত যুক্তি ছিল, ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আদালতের মতে মাত্র ২০ শতাংশ ভুয়ো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপুল পরিমাণে ভারতীয়দের তথ্য বিদেশে চলে যাবে। এর আগে মাদ্রাজ হাইকোর্টও একই দাবি খারিজ করেছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…