১১ নভেম্বর থেকে চলে আসা অনশন আন্দোলনের ইতি ঘটলো আজ। অবশেষে ২৬ দিন পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ডাকে সাড়া আলোচনায় বসতে সম্মত হলো পার্শ্বশিক্ষকরা। তুলে নেওয়া হলো অনশন। আগামীকাল দুপুর ১ টা নাগাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার কথা অনশনরত পার্শ্বশিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধিদের।
গত শুক্রবার আলোচনায় বসতে চেয়ে শিক্ষামন্ত্রীর সময় চেয়েছিলেন আন্দোলনকারীরা। অন্যদিকে, শিক্ষামন্ত্রী প্রথম থেকেই আলোচনায় বসার জন্য পার্শ্বশিক্ষকদের আহ্বান জানিয়ে এসেছেন। আগামী বুধবার দুপুর ১ টায় সময় দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্শ্বশিক্ষক সংগঠনের আশা এই আলোচনায় তাদের সমস্যার সুরাহা হতে পারে।
সম কাজে সম বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা। গত ১১ নভেম্বর হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিকাশ ভবনের উল্টোদিকের ফুটপাতে অনশনে বসেন তাঁরা। তাঁদের দাবি, একজন নিয়মিত শিক্ষকের মতোই বিদ্যালয়ের সমস্ত কাজই করতে হয় তাঁদের। এমনকি যেতে হয় ভোটের ডিউটিতেও। তাই নিয়মিত শিক্ষকের সমান বেতনের দাবিতে এই অনশন আন্দোলনে সামিল হন তাঁরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…