Pic Courtesy : India.com
পয়লা ফেব্রুয়ারি ফাঁসির দিন ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। দিল্লি হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেওয়া হয় ফাঁসির শাস্তি। ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কেন্দ্র আদালতের দ্বারস্থ হয়েছে যার রায় আজ দেবে দিল্লি হাইকোর্ট।
নির্ভয়া ধর্ষণ ও খুনের অপরাধে দোষী চারজন মুকেশ সিংহ,বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর,পবন গুপ্তা কে ফাঁসির রায় ঘোষণা করা হলে সুপ্রিম কোর্টে বারবার তারা প্রাণভিক্ষার আবেদন জানায়। সেই আবেদন খারিজ করে দিলেও হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে ফাঁসির শাস্তি।
আরও পড়ুন : ‘মৃত্যুর রায় কার্যকর করুন’, দিল্লি রাজ্যসভায় ধর্ষণের দোষীদের বিষয়ে সাফ বার্তা
এই ঘটনায় দোষী আরেকজন রাম সিংহ অনেক আগেই তিহাড় জেলে আত্মহত্যা করেছে। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বেড়িয়ে গেছে আইনের বেড়াজাল টপকে। তিহাড় জেলে ফাঁসির প্রস্তুতি অনেকদিন আগে থেকেই নেওয়া হচ্ছে। হয়েছে দড়ি পরীক্ষাও। চলে এসেছেন পবন জল্লাদ। যিনি বংশানুক্রমিকভাবে অপরাধীদের ফাঁসি দিতে সিদ্ধহস্ত। হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে কেন্দ্র আদালতের কাছে ফাঁসির নতুন দিন জানানোর আবেদন জানিয়েছে। আজ দিল্লি হাইকোর্টের রায়ের ওপর নজর থাকবে সবারই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…