নিউজ

কলকাতায় ধরা পড়ল করোনা ভাইরাসের প্রথম লক্ষন, হাসপাতালে ভর্তি ৪

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে দিনযাপন করছে গোটা বিশ্বের মানুষ।যার প্রভাব সবচেয়ে বেশি চিনে। জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উহানে তৈরি হচ্ছে দ্বিতীয় হাসপাতাল। এখানে ১৫০০ বেডের সুবিধে থাকবে। এখনও জারি লাল সতর্কতা। প্রতি পরিবারের মাত্র একজন একদিন অন্তর বেরিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন।

সোমবার সকাল পর্যন্ত চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬০। উহানে দ্বিতীয় হাসপাতাল তৈরি হচ্ছে যেখানে ১৫০০ বেড থাকবে। প্রতি পরিবারের একজন সদস্য একদিন অন্তর বেরিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে।জারি আছে লাল সতর্কতা।

চিনের বাইরে মোট ১৮টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কেরালায় তিনজনের শরীরে মিলেছে করোনাভাইরাস। দক্ষিণের এই রাজ্যে রাজ্য বিপর্যয় ঘোষণা করা হয়েছে। দিল্লির RML হাসপাতালে করোনা ভাইরাসের সন্দেহে ভর্তি ৬ জন। বেলেঘাটার আইডি হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি ৪ জন। নওগাঁওয়ে করোনায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা ২ যুবক নিখোঁজ হয়ে গেছে।

আরও পড়ুন : চীন থেকে ভারতে আসার ভিসা বাতিল করলো কেন্দ্র

উহান বিশ্ববিদ্যালয়ের MBBS ছাত্র চিন থেকে ছাতারপুরের নওগাঁওয়ে ফেরার পর থেকেই তাঁর ঠান্ডা লাগা, গলা ব্যথা ও কাশী দেখা দিলে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়, রবিবার সকালে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করতে গিয়ে দেখে সে নেই, তাঁকে আর না খুঁজে পাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে।

চিন থেকে পর্যটক আসার উপর মলদ্বীপ সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। উহান থেকে ফিরেছে ৩১৬ বাংলাদেশি। -এবার চিন থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করল ভিয়েতনাম। রোমে চিনা নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  সিঙ্গাপুরে চিন থেকে আসা ফ্লাইট নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এয়ার ইন্ডিয়ার বিমান চিন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে বেজিং যাচ্ছে। চিনে বসবাসকারী বিদেশিদের জন্য e-visa বাতিল করেছে ভারত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026