শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক কপিল গুজ্জর আম আদমি পার্টির সদস্য, একথা জানালো দিল্লি পুলিশ। গত ১লা ফেব্রুয়ারি দিল্লির শাহিনবাগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনে হঠাৎই শুন্যে গুলি চালায় এক যুবক। কপিল গুজ্জর নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এবার সেই কপিলকেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সদস্য বলে জানালো দিল্লি পুলিশ। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লি পুলিশের এই দাবিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যথেষ্টই চাপে পড়েছেন।
১লা ফেব্রুয়ারির ওই ঘটনায় পুলিশের হাতে প্রেপ্তার হওয়ার সময় ওই যুবক পুলিশের সামনে বলে, ‘ভারত হিন্দুরাষ্ট্র, এখানে অন্য কোনো জাতির বসবাস করার কোনো অধিকার নেই।’ সেই ঘটনার পর মঙ্গলবার দিল্লি পুলিশ এই দাবি করলো। দিল্লি পুলিশের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, কপিল ও তার বাবা ২০১৯ সালে আম আদমি পার্টিতে যোগদান করে। সে আম আদমি পার্টির সক্রিয় সদস্য। জেরার সময় কপিল স্বীকার করেছে সে আপের সদস্য, জানিয়েছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন : ‘মৃত্যুর রায় কার্যকর করুন’, দিল্লি রাজ্যসভায় ধর্ষণের দোষীদের বিষয়ে সাফ বার্তা
যদিও আপের তরফে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়। দিল্লি পুলিশের তরফে প্রকাশিত একটি ছবিতে কপিলকে বেশ কিছু আপ নেতার সাথে দেখা যায়। সেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আপ নেতা সঞ্জয় সিং। সঞ্জয় সিং বলেছেন, ভোটের আগে নোংরা রাজনীতি করছে বিজেপি। এসব বিজেপির চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। গুলি চালানোর সময় কপিলের গলায় জয় শ্রী রাম ধ্বনিও শোনা যায়, সেই কথা তুলে সঞ্জয় সিং বলেছেন, জয় শ্রী রাম তো বিজেপির গুন্ডারা বলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…