নিউজ

চতুর্থ দফার লক ডাউনের মাঝে সচল হতে পারে দিল্লির মেট্রো রেল পরিষেবা

চতুর্থ দফার লক ডাউনের মাঝেই দিল্লিতে সচল হতে পারে মেট্রো পরিষেবা, একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের বা DMRC-এর এক আধিকারিক। ২২শে মার্চ থেকে করোনা ভাইরাসের প্রকোপে দিল্লিতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল পরিষেবা। তবে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় চতুর্থ দফার লক ডাউনের ইঙ্গিত মিলেছে। আর এই লক ডাউনের মধ্যেও দিল্লিতে চলতে পারে মেট্রো পরিষেবা। তবে এখনো তা কেন্দ্রের অনুমতির উপর অপেক্ষা। কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিললে দিল্লিতে চালু হবে মেট্রোরেল পরিষেবা, এমনটাই জানিয়েছেন দিল্লি সরকারের পরিবহন মন্ত্রী কৈলাশ গহেলত।

তৃতীয় দফার লক ডাউনের পঞ্চম দফায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দিল্লির লক ডাউনের উপর কিছু ক্ষেত্রে শিথিলতার অনুমতি চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের এক আধিকারিক জানান, মেট্রোরেল পরিষেবা সচল করা হতে পারে কয়েকটি রুটে এবং সরকারি বিধি-নিষেধকে মান্য করে। তবে তা চালু হবে কেন্দ্র সরকারের অনুমতির পরেই।

দিল্লি সরকারের পরিবহন মন্ত্রী কৈলাশ গহেলত জানিয়েছেন, “সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়েই চলবে মেট্রো। যাত্রীদের জন্য থাকবে বিশেষ থার্মাল স্ক্রিনিং-য়ের ব্যবস্থা। থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থা। যেসকল স্টেশনগুলিতে ভিড় হবে সেক্ষেত্রে নিয়মবিধি মেনে যাত্রী নেওয়া হবে। বিশেষ কিছু স্টেশন ছাড়া মেট্রো সব স্টেশনে থামবে না।” তবে আদতে কি কি শিথিলতা আনা হবে সে বিষয়ে আগামী ১৮ই মে-এর আগে কিছুই জানা সম্ভব নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026