নিউজ

মহারাষ্ট্রের একাধিক শহরে বাড়ছে লকডাউন, ঘোষণা মন্ত্রীর

কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা লকডাউন থাকবে ১৭ই মে পর্যন্ত। তারপর আরও লকডাউন বাড়বে কিনা সেবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের লকডাউন বাড়ানোর ঘোষণার আগেই মহারাষ্ট্রের একাধিক শহরে লকডাউন বাড়ছে বলে ঘোষণা করে দিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুম্বই, পুনে, থানে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ, শোলাপুর ইত্যাদি বড় শহর গুলোতে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। একথা জানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই। বৃহস্পতিবার রাজ্যের সব মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সুভাষ দেশাই বলেছেন, “রাজ্যে সংক্রমণের কথা বিচার করে আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন বাড়ানোর। মুম্বই, পুনে, থানে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ, শোলাপুর ইত্যাদি বড় শহর গুলিতে লকডাউন বাড়ানো হবে। মানুষের স্বাস্থ্যই এখন সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সুভাষ দেশাই আরও জানিয়েছেন, কেন্দ্রের কাছে মুম্বাইয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছে মহারাষ্ট্র সরকার। লকডাউন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেছেন, “আমাদের রাজ্যে ৪০,০০০ হেক্টর ফাঁকা জমি আছে। কিভাবে ওই জমি ব্যবহার করে সেখানে বিনিয়োগ আনা যায় সরকার সেই চিন্তাভাবনা করছে।”

লকডাউনের জন্যে মহারাষ্ট্রে থাকা পরিযায়ী শ্রমিকরা অনেকেই নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্যে একটি এমপ্লয়মেন্ট ব্যুরো খোলার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। সুভাষ দেশাই এই বিষয়ে বলেন, “আমরা একটি এমপ্লয়মেন্ট ব্যুরো খোলার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে শিল্প ও বাণিজ্যে কর্মী নিয়োগ করা হবে। এর মাধ্যমে আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলবো তাদের কেমন কর্মী দরকার, সেইমতো বিভিন্ন সংস্থায় কর্মী পাঠানো হবে।” দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এখন মহারাষ্ট্রেই। সরকারি হিসেব অনুযায়ী মে মাসের মধ্যেই এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026