অফবিট

পৃথিবীর বুকে বেঁচে আছে প্রাচীন যুগের মানুষ, দেখুন কিছু ছবি

কৌশিক পোল্ল্যে: পৃথিবীর বুকে আজও বেঁচে রয়েছে বেশ কিছু প্রাচীন মানব উপজাতি তাদেরই মধ্যে একটি আদিম মানব প্রজাতি বর্তমানে গোটা বিশ্বের কাছে ‘পিগমি’ নামে পরিচিত। এদের একঝলক দেখলে আপনার মনে হবে যেন শত শতাব্দী পিছিয়ে রয়েছে এই জনজাতির জীবনযাপন। এদের নিত্যদিনের জীবনযাত্রা সেই প্রাচীন যুগের মানুষদের মতোই। এই আদিম উপজাতির সংঘর্ষে ভরা জীবনকাহিনী সম্পর্কে চলুন দু চার কথা জেনে নেওয়া যাক।

পিগমি শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে এর অর্থ কনুইয়ের নীচে। অর্থাৎ সাধারন মানুষদের তুলনায় এরা দৈর্ঘ্যে খুবই খাটো হন, যে কারনে এমন অভিধান। যদিও এই জনজাতি নিজেদের ‘বা’ হিসেবে পরিচয় দেন, তাদের ভাষায় এই শব্দের অর্থ মানুষ। ঘোর কৃষ্ণবর্নের এই মানব প্রজাতি আফ্রিকার কঙ্গো অববাহিকা সহ পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও ভারতের আন্দামানেও বসবাস করেন। সভ্যতার আলোকে এই জনজাতি প্রায় বিলুপ্তির পথে, গোটা বিশ্বে এদের জনসংখ্যা এক লক্ষেরও কম।

এখনও বেঁচে আছে পৃথিবীর আদিম মানব প্রজাতি পিগমি

এরা সাধারনত যাযাবর প্রজাতি, বনে জঙ্গলে অস্থায়ীভাবে বাসা তৈরি করে এরা বসবাস করে, বনের ফলমূল এদের প্রধান খাদ্য। কোনো স্থানে খাদ্যের রসদ শেষ হলে এরা স্থান পরিত্যাগ করে অন্যত্র গমন করেন। এরা সাধারনত গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করেন এবং সংগ্রহ করা খাবার সকলে মিলে ভাগ করে খান।

এই আদিম জনজাতির মানবরা হিংস্র নন বরং এরা খুব শান্ত প্রকৃতির। সভ্যতা ও আধুনিকতার আলো না পৌঁছোনোয় এরা অতিরিক্ত মাত্রায় কুসংস্কারাচ্ছন্ন। বন্যপ্রাণী শিকার করতে যাবার পূর্বে এরা নিজস্ব দেবতার পুজো করে তাকে তুষ্ট করে তবেই শিকারে বের হন। পশু শিকারে পিগমি জাতির নারী ও পুরুষ উভয়েই সমান দক্ষ।

গ্রামীন জনজীবনের মতো পরিচালনার নিমিত্তে এদের একজন দলপতি থাকেন, তিনিই সমগ্র দলটিকে চালনা করেন। উৎসব ও আচার অনুষ্ঠানে পিগমি জাতি বাদ্যযন্ত্র বাজিয়ে সকলে মিলে একসঙ্গে নৃত্য পরিবেশন করেন। গাছের পাতা দিয়েই এরা নিজেদের পোশাক তৈরি করেন এবং পুরুষদের শরীরের উপরের অংশ নগ্ন থাকে।

ইতালি, জাপান ও পোর্তুগালের মতো বেশ কিছু প্রভাবশালী দেশ আফ্রিকার এই আদিম মানব উপজাতির জীবন বিপন্ন করে তাদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন যদিও সংঘর্ষ করেই বেঁচে রয়েছেন পিগমি উপজাতির একদল মানুষ। কিন্তু বনেজঙ্গলে কতদিন তারা টিকে থাকবেন মানব জাতির আদিম সভ্যতার নির্দশন হয়ে সেই প্রশ্ন তো থেকেই যায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026