এটিএম জালিয়াতিতে এবার দিল্লি পুলিশের জালে এক রোমানীয়। অভিযুক্তের নাম সিলভিউ ফ্লোরিন স্পিরিডন। তিনি রোমানিয়ার কনস্ট্যান্টার বাসিন্দা। সোমবার দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ডিসেম্বরের শুরুতে যাদবপুর থানার অন্তর্ভুক্ত এলাকার এক বাসিন্দা দেখেন তার অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ তিনি নিজে তোলেননি। এরপর আসতে আসতে অন্যান্য ব্যাংক গ্রাহকেরাও এই একই সমস্যার সম্মুখীন হলে তারা থানায় অভিযোগ দায়ের করেন। ধীরে ধীরে অন্যান্য এলাকা থেকেও একই অভিযোগ আসতে থাকে।এরপর পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সুত্রে জানা গেছে এই বিষয়ে মোট ৭০ টি অভিযোগ জমা পড়েছে।
তদন্তে নেমে গোয়েন্দারা বুঝতে পারেন যে, এটিএম মেশিনে কার্ড নকল করার যন্ত্র বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। এরপর বিভিন্ন সুত্র ধরে তদন্ত করে দুটি এটিএম মেশিনকে চিহ্নিত করে গোয়েন্দা আধিকারিকরা।
ওই এটিএম মেশিনে আগেও স্কিমিং মেশিন বসানো হয়েছিলো। যেই এটিএম থেকে টাকা তোলা হয়েছিলো সেখানকার বিভিন্ন ফুটেজ থেকে আধিকারিকরা এই ঘটনায় এক বিদেশিকে চিহ্নিত করেন। ক্রমশ তদন্ত এগোতে থাকলে অবশেষে ধরা পড়ে এই এটিএম প্রতারক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…