নিউজ

মধ্যরাতে পাস হল নাগরিকত্ব সংশোধনী বিল, সংসদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার প্রধানমন্ত্রীর

মধ্যরাতে নাটকীয় ভাবে পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। বিপক্ষ শিবিরের তুমুল বিরোধিতা স্বত্ত্বেও ভোটাভুটিতে উত্তীর্ণ হলো ক্যাব। এরপরই সংসদের সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দিত, বহু বিতর্কের বাধা কাটিয়ে লোকসভায় পাস হলো নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘এই বিলকে সমর্থনকারী সমস্ত সংসদ সদস্য ও রাজনৈতিক দলকে আমি ধন্যবাদ জানাই। এই বিল ভারতের শতাব্দী প্রাচীন রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখে।’

তবে প্রধানমন্ত্রী সংসদকে বিল পাসের কৃতিত্ব দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসার প্রধান রূপকার নরেন্দ্র মোদী স্বয়ং। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর ট্যুইট, ‘এমন একটি ঐতিহাসিক সংশোধনী বিলকে বাস্তবে প্রয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাই।

এই বিলের ফলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নিপীড়িত ও অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য ভারতের দ্বার উন্মুক্ত হলো।’ মুসলমানদের কেন এই বিলের বাইরে রাখা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী ট্যুইটে জানান, ‘পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ মুসলিম দেশ হওয়ায় এখানে মুসলমানদের থাকা সমস্যাজনক নয়।

তবে এই দেশগুলিতে অন্যান্য সংখ্যালঘুদের যেভাবে নিপীড়ন করা হয়, তার হাত থেকে ওদের রক্ষা করতে এই বিল খুবই কার্যকর ভূমিকা নেবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026