সোমবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়ে গেলো নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের প্রবল বিরোধিতার মধ্যেও পাশ হলো এই বিল। ভোটাভুটিতে বিলের পক্ষই ভোট পড়েছে ৩১১ টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৮০ টি। এর আগে লোকসভায় প্রায় ১২ ঘণ্টার বেশি বিলটি নিয়ে আলোচনা হয়, সেখানে বিরোধীরা সরকারের তুমুল সমালোচনা করে বিলটি সংশোধন করে আনার জন্য।
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রীও টুইট করে বিলটির সপক্ষে যারা ভোট দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানান। লোকসভায় বিলটি পাস হওয়ার সাথে সাথেই এদিন বিরোধীরা সরকারকে আক্রমণ করেন। প্রশ্নবাণে বিদ্ধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বিলটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করলে, অমিত শাহ বলেন, আজ এই বিলের প্ৰয়োজনীয়তা পড়েছে কেবলমাত্র কংগ্রেসের ধর্মের নিরিখে দেশভাগের জন্য।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিলের বিপক্ষে জোরালো বক্তৃতা দেন। অভিষেক এদিন বলেন, এনআরসি আর নাগরিকত্ব বিল দুটোই আসলে একই জিনিস। দুটোই বিজেপির ফাঁদ বলেও মন্তব্য করেন অভিষেক। কেউ কেউ অমিত শাহকে হিটলারের সাথেও তুলনা করেছেন। অমিত শাহ তার জবাব বক্তৃতায় বলেন, এই বিল কোনো ধর্মের বিভাজনের ভিত্তিতে আনা হয়নি। বিরোধীরা বিকৃত করছে বিলের কথা। তিনি সংখ্যালঘুদের আশ্বাস দিয়ে বলেন, কেন্দ্রে যতদিন নরেন্দ্র মোদী সরকার আছে ততদিন তাদের কোনো চিন্তা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…