খেলা

সেনাবাহিনীর বীরত্বের কাহিনী নিয়েই টিভির পর্দায় আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেনাবাহিনীর প্রতি ভালোবাসার কথা সকলেই জানে। এবার সেই সেনাবাহিনীর বীরত্বের কাহিনী নিয়েই টিভির পর্দায় আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। জানা যাচ্ছে আসন্ন এই সিরিজ ধোনি শুধুমাত্র প্রযোজনাই করবেন না, তিনি এই সিরিজের সঞ্চালক হিসেবেও কাজ করবেন।

সেনাবাহিনীর সাথে মহেন্দ্র সিং ধোনির আত্মিক যোগাযোগ অনেক দিনেরই। জাতীয় দল থেকে ছুটি পেলেই তিনি সেনাবাহিনীর সাথে সময় কাটাতে চলে যান। বিশ্বকাপের পর কাশ্মীরে সেনাবাহিনীর সাথে দুই সপ্তাহ কাটিয়েছিলেনও। এমনকি তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলও।

এবার সেনাবাহিনীরই বিভিন্ন কাহিনী নিয়ে পর্দায় আসতে চলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। জানা যাচ্ছে ২০২০ সালের জুন মাসে এই সিরিজ পর্দায় দেখা যাবে। এর আগে ধোনিকে নিয়ে বায়োপিক হয়েছিল, যদিও সেখানে তিনি অভিনয় করেননি। কিন্তু এবার হয়তো তাকে সঞ্চালকের ভূমিকাতেই দেখা যেতে পারে। জানা যাচ্ছে এই টিভি সিরিজ সেনাবাহিনীর অফিসার নিয়ে তৈরি হবে।

এদিকে ধোনির মাঠে ফেরা নিয়ে একের পর এক জল্পনা হয়েই চলেছে। ধোনি স্বয়ং জানিয়েছেন, ২০২০ এর জানুয়ারির আগে যেন তাকে এই বিষয়ে প্রশ্ন না করা হয়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা সে বিষয়েও যথেষ্টই সন্দেহ আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026