জেএনইউ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ঐশী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। এছাড়াও আরও মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লী পুলিশ। পুলিশসুত্রে জানা গেছে ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে দলবল নিয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছিলো। এছাড়াও নিরাপত্তা কর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রবিবার স্বয়ং এই সংসদ নেত্রী দৃষ্কৃতী হামলায় আহত হন। মাথা ফেটে ১৬ টি সেলাই করতে হয় তাতে। গত ৩ ও ৪ জানুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এরপর ৪ তারিখে হওয়া একটি এফআইআর এ নাম আছে ঐশী ঘোষের।
আরও পড়ুন : মুখোমুখি মমতা-জগদীপ, কফির আড্ডায় আমন্ত্রণ
জেএনইউতে তদন্তকারী বিশেষ দলের প্রধান পুলিশ জেলা প্রশাসক জয় ট্রিকি বলেছিলেন যে সেদিনের তোলা ছবি এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে এখনও পর্যন্ত চিহ্নিত লোকদের নোটিশ দেওয়া হবেএবং ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা করা হবে। এরপরই ঐশী ঘোষ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাদের ওপর মিথ্যে অভিযোগ চাপানো হয়েছে।আরও বলেন, “আমরা ভয় পাই না আমাদের নিয়ে মিথ্যে অভিযোগ তৈরি হচ্ছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…