খেলা

বড় স্কোর ভারতের, সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কার সামনে ২০২ রান

টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ভারতীয় দলে তিনটি ও শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন হয়েছে। ভারত এই ম্যাচে শিবম, কুলদীপ এবং রিষভের জায়গায় যথাক্রমে মনীশ, চাহাল এবং স্যামসন কে খেলায়। প্রথমে ব্যাট করে অনবদ্য ব্যাটিং প্রদর্শন করে ভারত। নির্দিষ্ট কুড়ি ওভার শেষে ভারত ছ’উইকেটের বিনিময়ে ২০১ রান তুলে।

শ্রীলঙ্কা কে এই ম্যাচ জিততে ও সিরিজে সমতা ফেরাতে হলে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হবে। ভারতের ওপেনিং জুটিতে শিখর ধাওয়ান ও কে এল রাহুল ৯৭ রান যোগ করেন। দুই ওপেনারই অর্ধশতরান পূর্ণ করে প্যাভিলিয়নে ফেরেন। আজ ভারতীয় ব্যাটিং অর্ডারে অনেকগুলি পরিবর্তন দেখা যায়। তিনে ব্যাট করতে আসেন সঞ্জু স্যামসন, ৪ নম্বরে মনিশ পান্ডে, পাঁচে শ্রেয়স আইয়ার এবং তারপর ৬ নম্বরে ব্যাট করতে আসেন অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন : ৭৩ তম ম্যাচের পর ভারতীয় দলে সুযোগ সঞ্জু স্যামসনের

ভারতীয়দের মধ্যে রাহুল ৫৪, ধাওয়ান ৫২, মনিশ পান্ডে ৩১ এবং অধিনায়ক বিরাট কোহলি ২৬ রান করেন। শ্রীলংকার পক্ষে সান্দাকান তিনটি এবং হাসারাঙ্গা ও কুমারা একটি করে উইকেট নিয়েছেন। শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে শ্রীলঙ্কা এই বিশাল রানের লক্ষ্য সফলভাবে তাড়া করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026