নিউজ

বিশ্বের বৃহত্তম জংশন হতে চলেছে দিল্লি স্টেশন, থাকবে সমস্তরকম আধুনিক ব্যবস্থা

নয়াদিল্লি: নতুনভাবে সেজে উঠতে চলেছে রাজধানী দিল্লির (Delhi) রেল স্টেশন (Rail Station)। পুনর্নির্মাণ হওয়ার পর কেমন দিল্লি স্টেশনকে দেখতে হবে সেই ছবি প্রকাশ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। কত টাকা বরাদ্দ হবে নতুন করে এই রেলস্টেশনকে সাজানোর জন্য, তাও তিনি উল্লেখ করেছেন। ১০ হাজার কোটি টাকা খরচ হবে আধুনিকভাবে দিল্লির স্টেশন সাজানোর জন্য।

দক্ষিণ কোরিয়ার রেলওয়ে সংস্থা দিল্লি স্টেশনকে বিশ্বের বৃহত্তম জংশন বানানোর জন্য প্রস্তাব দিয়েছে। দিল্লি স্টেশনকে আধুনিকীকরণের মোড়কে সাজিয়ে ফেলার পর নিত্যযাত্রী হোক বা দূরের যাত্রী,সকলের কাছেই একটা অন্যরকম বিলাসবহুল এবং রোমাঞ্চে মোড়া হতে চলেছে, এমনটাই রেলমন্ত্রী দাবি করেছেন।

যদিও কবে থেকে এই পুনর্নির্মাণের কাজ শুরু হবে এবং কবে শেষ হবে, তা নিয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সবে মাত্র দেওয়া হয়েছে প্রস্তাব। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বেশ কয়েক বছরের মধ্যেই দিল্লি রেলওয়ে স্টেশনকে আপনি নতুনভাবে দেখতে পাবেন, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026