নিউজ

ফের রাজ্যে প্রধানমন্ত্রী, আসতে পারেন নেতাজির জন্মদিনেই

নয়াদিল্লি: নেতাজির (Netaji Birthday) জন্মদিনেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bengal Visit)। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhash Chandra Bose) জন্মজয়ন্তী। ওই দিনই কলকাতায় (Kolkatay) আসতে পারেন মোদি।

শেষবার গত ২১মে আমফান ঘূর্ণিঝড়ের পরে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বাংলায় এসেছিলেন মোদি। সে বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে আমফানে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের পরেই আমফানের ক্ষতিপূরণ বাবদ প্রাথমিক ভাবে ১ হাজার কোটি টাকা রাজ্যের জন্য বরাদ্দের ঘোষণা করেন তিনি।

তারপর প্রায় ৭ মাস কেটে গিয়েছে। মোদির বাংলা সফর নিয়ে নানা জল্পনা চলছিলই। সূত্রের খবর ছিল, বিশ্বভারতীয় শতবর্ষ উদযাপন ও পৌষ উত্‍সবের আমন্ত্রণে বড়দিনের আগে ২৪ ডিসেম্বর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ভার্চুয়ালি ভাষণ দেন তিনি।

জানা গিয়েছে, ২৩ জানুয়ারি কলকাতা বিমানবন্দরে সকালেই নামবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি কলকাতায় নেতাজি সুভাষ মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করবেন। তবে মোদীর এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কি না, তা এখনও জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026