অফবিট

ডাবল ধামাকা! দিল্লির আকাশে একসঙ্গে দুটো রামধনু, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – বসন্তের আকাশ নানা রূপে আমাদের কাছে ধরা দিচ্ছে। করোনা ভাইরাস এর জন্য গোটা বিশ্বে লকডাউন চলছে। ভারত বর্ষ লকডাউনের অনেকগুলো দিন পেরিয়ে গেল। করোনা ভাইরাস আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, অনেক দুঃখ দিয়েছে। কিন্তু যে জিনিসটি দিয়েছে তা হল দূষণের মাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে ঘরের মধ্যে বন্দি করে রেখে, প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুনভাবে।

বসন্তে চারিদিকে সাজো সাজো রব। তবে মহাকাশও কোন অংশে কম যাচ্ছে না। কয়েকদিন আগে গোলাপী চাঁদ এর ছটায় গোটা আকাশ একেবারে মুখরিত হয়েছিল। এবার দিল্লির আকাশে দেখা গেল দুটো রামধনু একসঙ্গে। দূষণের মাত্রা কমে যাওয়ার ফলে এত পরিষ্কার ঝকঝকে আকাশ দিল্লিবাসী অনেকদিন পর দেখল। কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টিপাত শেষ হওয়ার পর যখন টুকরো টুকরো মেঘ এর পাশে সূর্যিমামা উঁকি দিচ্ছে, ঠিক সেই সময়ই দুটি রামধনু একসঙ্গে উঠে পড়ল।

তাই দেখে অনেকে এই মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ছবিটি একেবারে ভাইরাল হয়ে গেছে। অনেকে ভিডিও করেছেন। সাধারণত রামধনু একটি দেখা যায়। শুধু এমন দুটি রামধনু একসঙ্গে খুব কম চোখে পড়ে। লকডাউন এমন খারাপ হলেও প্রকৃতি মাঝে মাঝে আমাদের যা ধামাকা দিচ্ছে তাতে মনটা হালকা হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস না হলে লকডাউন হতো না, আর লকডাউন নাহলে এমন সুন্দর দৃশ্য কোথায় দেখতে পেতাম?

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026